রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানান।
অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে