বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ঘটনার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, সরকার যদি লিখিতভাবে কিছু জানাতো, বিষয়টি আরও পরিষ্কার হতো। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।
নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই অন্তর্বর্তী সরকারের অবস্থান।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, অবাধ বাক স্বাধীনতার কারণে অনেকে বিভিন্ন কথা বলছেন। তবে সরকার সবার মতামত নিয়েই সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সিলেটে পাথর লুটের ঘটনার প্রসঙ্গে উপদেষ্টা জানান, স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল বা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সৈয়দ রিজওয়ানা বলেন, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহা-প্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের জন্য প্রকল্প নেয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচআর/এসকে
বিদেশে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ