​নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার

আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৫:৪৪:৪৮ অপরাহ্ন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা একটা থেকে দেড়টার মধ্যে এই তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। 

তিনি বলেন, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পাই ‘ই’ ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটের নির্মাণাধীন একটি বাড়ির পানির ট্যাংকে চারজন প্রবেশ করার পর আর বের হননি। পরে সেখানে গিয়ে দেখা যায়, পানির ট্যাংকের ভেতরে তিনজন মারা গেছেন এবং একজন অসুস্থ অবস্থায় আছেন।

ওসি রাকিবুল বলেন, তাঁরা নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য তাঁরা সেখানে নেমেছিলেন। এই ভবনের একতলার নির্মাণকাজ শেষ হয়েছে। দোতলার কাজ শুরু হবে।

নিহত শ্রমিকদের নাম–ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :