টানা ভারী বৃষ্টিতে নীলফামারীর কিশোরগঞ্জে একটি সেতুর সংযোগ সড়ক ধসে দুই পাড়ের অন্তত ২০ হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ধসের পর থেকে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করে সেতুর এক পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। আমরা এপার থেকে ওপারে যেতে পারছি না। দ্রুত মেরামত করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা বলেন, সংযোগ সড়ক ধসে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। বিকল্প পথ তৈরি করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন