​কর্ণফুলী নদীতে মাছ ধরার হিড়িক

আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:১৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:১৩:০৬ অপরাহ্ন
সাত দিন চালু থাকার পর বন্ধ করে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। এরপর কর্ণফুলী নদীতে মাছ ধরার হিড়িক পড়ে যায়। আনন্দ উল্লাসে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠেন জেলেরা। এ ব্যাপারে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জলকপাটগুলো বন্ধ করা হয়। এরপর থেকেই মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠেন জেলেরা। 

জানা যায়, জালে ধরা পড়ছে, রুই, কাতাল, কালী ঘুনিয়া, বাচা মাছসহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ। কর্ণফুলী নদীর ঘাটে ঘাটে লক্ষ্য করা গেছে, মাছ ক্রেতাদের উপচেপড়া ভিড়। খুব সস্তা দামে মাছ ক্রয় করতে পারছেন ক্রেতারা। গত এক সপ্তাহে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানি কারণে বাঁধের পানি বিপদসীমায় পৌঁছায়। পাশাপাশি জেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়। ফলে ৪ আগস্ট দিবাগত মধ্যরাতে স্পিল ওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়। পরবর্তীকালে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ধাপে ধাপে এটি সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা রেখে পানি ছাড়া হয়েছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :