​ফ্লাইওভারের নাটবল্টু চুরির সময় হাতেনাতে ধরা ৩

আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৩:৩৫:২৬ অপরাহ্ন
চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকায় ২ নম্বর গেট ফ্লাইওভারের ওপর থেকে নাট, বল্টু ও লোহা চুরির সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে ফ্লাইওভারের উপরের অংশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনজন ব্যক্তি ফ্লাইওভারের কাঠামো থেকে নাটবল্টু খুলে সংগ্রহ করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা এগিয়ে যায়। ধাওয়া দিলে চোরেরা পালানোর চেষ্টা করে। তবে ধস্তাধস্তির একপর্যায়ে ঘটনাস্থলেই তিনজনকে আটকে ফেলা হয়। 

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) বলেন, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :