​জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৪:২৭ অপরাহ্ন
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গত কয়েকদিন ধরে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে মাদকের স্পট দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়।

এডিসি জুয়েল রানা জানান, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠালেও জামিনে এসে আবারও মাদক কারবার দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই আবারও গ্রেপ্তার করা হবে এবং পর্যায়ক্রমে যৌথ অভিযান চালানো হবে।


বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :