​সাবেক এমপি সোলাইমান সেলিম ৩ দিনের রিমান্ডে

আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:২৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:২৭:০৪ অপরাহ্ন
আজিমপুরে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিম-এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে সোলাইমান সেলিমের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

এর আগে গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন রাকিব হাওলাদার হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ২৭ নভেম্বর ওই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ৭ ডিসেম্বর তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :