​চট্টগ্রামের বৃষ্টির কারণে বড় সড়ক দেবে গেছে

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৬:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:৫৯:৪৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-বায়েজিদ-দুই নম্বর গেইটের ৪ লেন সড়কের বড় একাংশ দেবে গেছে।  বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে সড়কের বায়েজিদ থানার অক্সিজেন স্টারশিফ ব্রিজের কাছে দুই লেনের অক্সিজেনমুখী সড়কটি দেবে যায়। এতে ওই অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টারশিপ এলাকায় ব্রিজের কাছে অক্সিজেন-দুই নম্বর গেইট সড়কের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে দেবে গেছে। এর আশেপাশেও ভাঙন ধরেছে। এতে ওই অংশে ৪ লেনের সড়কটির দুই লেন বন্ধ হয়ে গেছে। এই সড়কের ৮ নম্বর রুটের বাস চালক সাইফুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে যেতে দেখি স্টারশিপ অংশে রাস্তা তলিয়ে গেছে। ফলে ৪ লেন সড়কের দুই লেন বন্ধ হয়ে গেছে। এখন একমুখী সড়ক দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল করছে। এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :