​টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:৪৬:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:২২:২২ পূর্বাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক। 

বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :