ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা সবাই মোটরসাইকেল আরোহী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে