বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভেদ-প্রতিহিংসার রাজনীতি আর নয়। দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি প্রত্যাশা করে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের ‘ছাত্রসমাবেশে’ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না।
তিনি বলেন, কথামালার রাজনীতি নয়। আমরা শুরু করেছি জীবন-মান উন্নয়নের রাজনীতি।
তারেক রহমান বলেন, প্রবীণদের জ্ঞান, অভিজ্ঞতা আর তোমাদের বিচক্ষণতাই তৈরি হবে আগামীর বাংলাদেশ। এই দেশের জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।
তিনি বলেন, যোগ্য নেতৃত্বের অর্থ শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হওয়া নয়। সব সেক্টরেই ব্যবসা বাণিজ্য শিক্ষাসহ সব ক্ষেত্রেই নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে যোগ্য নেতৃত্বই পারে বাংলাদেশকে বদলে দিতে, শহিদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে যাতে শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না পড়তে হয়, তার জন্য বিএনপি সেই আলোকে শিক্ষা ব্যবস্থা সংস্কার করে জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা তৈরি করছে। এমন একটি বাস্তবধর্মী সুষ্ঠনীতি আমরা তৈরি করছি। যাতে করে আগামী দিনে শিক্ষার্থীদের পথচলা সহজ হয়ে যায়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে