বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
তিনি বলেন, এই ফ্যাসিবাদে সংখ্যাগরিষ্ঠ জনগণকেই জনশত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যা ইতিহাসে বিরল।
রোববার (৩ আগস্ট) মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ‘শাপলা থেকে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০১৩ সালের শাপলা চত্বরে মানুষ হত্যা করে এক ধরনের বয়ান প্রতিষ্ঠা করা হয়। শুরুতে জামায়াত-শিবির, পরে হেফাজতের অনুসারীদের ‘যুদ্ধাপরাধী’, ‘জঙ্গি’ ও ‘মৌলবাদী’ হিসেবে চিহ্নিত করে দমন-পীড়ন চালানো হয়।
তিনি অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না— এমন রায় এসেছে আদালত থেকেই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল, খালেদা জিয়াকে বাসা থেকে উচ্ছেদ, সবই বিচার বিভাগের সহায়তায় হয়েছে।
রোজ গার্ডেন ভবন নিয়ে তিনি বলেন, ৩৩১ কোটি টাকা দিয়ে কেনা ভবন ১ টাকায় আওয়ামী লীগকে লিজ দেওয়া হয়েছে, যা জনগণের অর্থ লোপাটের দৃষ্টান্ত।
অস্থায়ী সরকারের কিছু উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহমুদুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনের ফলে গত এক বছরে অর্থনীতির ভারসাম্য আংশিকভাবে ফিরেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার। আলোচনায় অংশ নেন লেখক সফিক ইসলাম, চিন্তাবিদ জগলুল আসাদ, অধ্যাপক আব্দুল মান্নান প্রধান ও আহত শিক্ষার্থী মো. ইউনুছ। অনুষ্ঠানের শুরুতে মাহমুদুর রহমান কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে