টঙ্গীতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর বাবা-মা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) ভোরে টঙ্গীর মিরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী মোসাম্মৎ হাফিজা আক্তার (২০) ও তার চার মাসের শিশু রায়হানকে জাতীয় বার্নে নিয়ে আসলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করে।
তাদেরকে নিয়ে আসা রিপনের ভাই রাসেল বলেন, ‘আমার ভাবি হাফিজা বাসায় সকালের দিকে রান্না করার সময় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে আমার ভাই-ভাবি ও ভাতিজা দগ্ধ হয়। পরো তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিলে আমার ভাতিজা রায়হানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর ভাই ও ভাবিকে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, টঙ্গী মিরের বাজার এলাকা থেকে আমাদের এখানে শিশুসহ একই পরিবারের তিনজনকে নিয়ে আসলে চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয় ও রিপনের শরীরে ৮০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রীর হাফিজা তার শরীরে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুইজনে অবস্থা আশঙ্কাজনক শাসনালীতে দগ্ধ রয়েছে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে