​খুলনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০২:২৬:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০২:২৬:০৫ অপরাহ্ন
খুলনার দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে আল আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আল আমিনের স্ত্রীর আগের স্বামী আসাদুল ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে বিয়ে করার ক্ষোভের কারণে তাকে হত্যা করা হয়।’তিনি জানান, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :