ডিপিডিসির ১১ প্রকৌশলীকে বদলি

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:৩২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০২:৪৪:১৬ অপরাহ্ন
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এ মাঠ পর্যায়ে কাজের দক্ষতা বাড়ানো, সেবা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের স্বার্থে ১১ জন প্রকৌশলীকে বিভিন্ন ডিভিশনে বদলি করা হয়েছে। এই বদলির মাধ্যমে কোম্পানি তার শক্তিশালী মানবসম্পদকে কার্যকরভাবে কাজে লাগাতে পারবে এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রতিষ্ঠানটির প্রশাসন (এইচআর) বিভাগের ম্যানেজার মো. রইচ উদ্দিন (স্বারক নম্বর:-২৭.৮৭.০০০০.০০০.৪০৪.১৯.০০১১.২০.৯৪১) স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, কাজের স্বার্থে এই পদায়ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ৭ আগস্ট সকাল থেকে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত বলে গণ্য করা হবে।

বদলিকৃতদের মধ্যে ৪ জন উপ-বিভাগীয় ও ৭ জন সহকারী প্রকৌশলী রয়েছেন। এদের মধ্যে উপ-বিভাগীয় প্রকৌশলী আবু হায়াত মো. মোস্তাজিরকে ডেমরা থেকে সাতমসজিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহানুর রশীদকে তেজগাঁও থেকে কামরাঙ্গিরচর, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামকে কামরাঙ্গিরচর থেকে তেজগাঁওয়ে বদলি এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম সোহাগকে সাতমসজিদ থেকে মিটারিংয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তরে সংযুক্তি করা হয়েছে।

এছাড়াও সহকারী প্রকৌশলী মোহাম্মদ হুমায়ূন কবিরকে লালবাগ থেকে কাজলা, সহকারী প্রকৌশলী অভিজিত দেওয়ানজিকে বংশাল থেকে বাসাবো, সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ হেলালকে কাজলা থেকে ডেমরা, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল হাদীকে রমনা থেকে কাকরাইল, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানকে বাংলাবাজার থেকে লালবাগে,  সহকারী প্রকৌশলী রাফাত বিন মল্লিককে বাসাবো থেকে বংশালে এবং সহকারী প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম সরকারকে কাকরাইল থেকে রমনায় বদলি করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে অতিরিক্ত দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালক সংস্থাকে আরও গতিশীল করতে এবং গ্রাহক সেবার মান বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবহিকতায় সংস্থাটিতে গত এক মাসে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারিকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। চলতি মাসে আরও বেশ কিছু বদলি করা হবে বলেও জানা গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :