​ক্যালিফোর্নিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১২:৪৯:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:৩২:৩৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে ভেঙে পড়ে। তবে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানিয়েছে, পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন। অন্য কেউ এতে ক্ষতিগ্রস্ত হননি। বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তদন্ত চলছে বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।

এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। নিয়মিত অফিস সময়ের বাইরে থাকায় তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এফ-৩৫ যুদ্ধবিমানকে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :