শান্ত-মুশফিক জুটিতে প্রথম সেশনে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:২৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:২৮:০৬ অপরাহ্ন
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম সেশন শেষে দুই দলেরই ছিল নিয়ন্ত্রিত পারফরম্যান্স। টপ-অর্ডার ধসের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৯০ রান। 

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। পঞ্চম ওভারেই শূন্য রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। এরপর মুমিনুল হক ও সাদমান ইসলামের ৩৪ রানের জুটি কিছুটা সামাল দিলেও থারিন্দু রথনায়েকের স্পিনে দ্রুত বিদায় নেন দুজনই। সাদমান করেন ১৪ এবং মুমিনুল ২৯ রান। 

এরপর অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিক দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনটা সামাল দেন। দুজনে মিলে গড়েছেন ৭১ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি। সেশন শেষে শান্ত ২৫* ও মুশফিক ২০* রানে অপরাজিত।  শ্রীলঙ্কার পক্ষে অভিষিক্ত স্পিনার রথনায়েক দুটি ও ফার্নান্ডো একটি উইকেট নেন। দ্বিতীয় সেশনে এই জুটি কতদূর যেতে পারে, সেটিই এখন মূল দেখার বিষয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :