​১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৭:৩১:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৭:৩১:৩৬ অপরাহ্ন
‎দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। । এরপর থেকে হার্ডকপি (ছাপা কাগজ) আর গ্রহণ করবে না সরকার। এবার সব নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। মূলত পুরো প্রক্রিয়াটিই অনলাইনে সম্পন্ন করা হবে।
‎
‎মঙ্গলবার (২৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস/মিশনে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বৈত নাগরিকত্বের আবেদন আগামী ১৫ মে থেকে সরাসরি হার্ডকপিতে (অফলাইনে) গ্রহণ করা হবে না।
‎
‎সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
‎
‎scs.ssd.gov.bd–লিংকে নিজস্ব জিমেইল (gmail) আইডি দিয়ে লগইন করে অনলাইনে ফরম পূরণ, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও ই–পেমেন্টের মাধ্যমে সরকারি ফি পরিশোধ করে আবেদন করা যাবে।
‎
‎‎আবেদন অনলাইনে নিষ্পত্তির পর ডিজিটাল সনদ আবেদনকারী ই–মেইলে পাবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :