​আদানির বিদ্যুৎ আমদানিতে ‘শুল্ক ফাঁকি’, অনুসন্ধানে দুদক

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:৩৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:৪১:০৩ অপরাহ্ন
ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ আমদানিতে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে রেকর্ডপত্র চেয়ে ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।

বহুল আলোচিত এ চুক্তিতে শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে দুর্নীতি দমন কমিশন।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই নাগাদ আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের ‘শুল্ক ও কর ফাঁকি’ দেয়া হয় বলে এনবিআরের তদন্তে উঠে আসে। এছাড়াও আলোচিত এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে ‘শুল্ক ও কর অব্যাহতি’ দেয়া হয় বলেও এনবিআরের তদন্তে উঠে এসেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :