ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৮:১২:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৮:১২:১৬ অপরাহ্ন
​রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝুম বৃষ্টি ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশে বেশ কয়েক দিনের ভ্যাপসা গরমের পর ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে শুরু হয় ঝোড়ো হাওয়া, এর পর পরই নামে বৃষ্টি।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি বলছে, আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ