ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে

আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৬:১৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৬:১৬:৪০ অপরাহ্ন
​মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে ​ফাইল ফটো
বাংলা স্কুপ, ১ অক্টোবর :
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাবেয়া বেগম এ আদেশ দেন। 
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান ভূইয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাতে মাহবুব আরা বেগম গিনিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ