আহত ৯৯
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত সাত শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ০৭:০৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ০৭:০৯:২১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার (২৮ নভেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, স্কুলটির কাছে খননকাজে নিয়োজিত কয়েকটি প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের একটি গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে বেশ কয়েকটি খনন প্রকল্প রয়েছে। প্রদেশটির আসাদাবাদ জেলার আন্দরসির এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে জানান কানি।
তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স