সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-১১-২০২৬ ১০:৫৬:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৬ ১০:৫৬:০৬ পূর্বাহ্ন
সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমির হামজা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের নেবাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে কালীগঞ্জসহ বিভিন্ন এলাকায় একাধিক নারীকে বিয়ে করেছেন এবং তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নেবাখালী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ের উদ্দেশ্যে দেখা করতে গেলে বিষয়টি সন্দেহজনক মনে হয়।
পরে সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে নিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাকে সাতক্ষীরা সদর থানা-পুলিশের হেফাজতে দেয়া হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওস) শফিকুল ইসলাম জানান, 'আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।'
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স