ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:২৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:২৯:৫১ অপরাহ্ন
সৌদির তেল শোধনাগারে হামলা, বিদেশি নাগরিক নিহত ফাইল ছবি
সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের এক তেল শোধনাগারে ইরানের মদতপুষ্ট ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথিদের হামলায় এক কর্মী নিহত হয়েছেন এবং আরও কয়েক জন আহত হয়েছেন। নিহত ওই কর্মী নেপালের নাগরিক ছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালের দিকে জাজানের ওই তেল শোধনাগারে হামলা ঘটে। 

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে আসা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় বস্তু) হামলার শিকার হয়েছে শোধনাগারটি। হামলার জেরে সেখানে আগুন ধরে গিয়েছিল এবং শোধানাগারটির কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ রাখতে হয়েছিল।

কতজন কর্মী আহত হয়েছেন, তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি জ্বালানি মন্ত্রণালয়; তবে বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন এবং তারা বিভিন্ন দেশের নাগরিক। আহত কর্মীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছেও বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পরপরই জরুরি ও কারিগরি দলগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা নিশ্চিত করার কাজে নেমে পড়ে।

বৃহস্পতিবার সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পাশাপাশি কুয়েতের একটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। হামলার দায় ইরানের ওপর চাপানো হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইয়েমেনে হুথি বাহিনীর সঙ্গে যুদ্ধরত সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ বন্দরে অভিযান চালিয়ে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ