ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩০:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩২:২৩ অপরাহ্ন
​মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ​ছবি: সংগৃহীত
বিনা খরচে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক উপস্থিত হয়ে ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।

এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী

এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত (প্রায় ৫২ হাজার টাকা) মূল বেতনে কাজ করবেন। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ