সমবায়ভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের অগ্রগতি নিয়ে কলাপাড়ায় মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৬-১১-২০২৬ ০৪:৪১:৪৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-১১-২০২৬ ০৪:৪১:৪৮ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
গ্রামীণ জনপদে সমবায় ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি ও ফোরাম অন ইকোলজি আ্যান্ড ডেভেলপমেন্টের (ফেড) সমন্বয়ে যৌথ এ সভা পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিবেশ উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজাম, প্রতিবেশ উন্নয়ন ফোরাম সদস্য এসএম মোশারফ হোসেন মিন্টু, ইউপি মেম্বার সালমা বেগম, খাদিজা বেগম, মঞ্জুপাড়া সৌরবিদ্যুৎ সমবায় সমিতির সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রহমান, টিয়াখালী সৌর বিদ্যুৎ উৎপাদন উন্নয়ন সমবায় সমিতির সভাপতি তানজিল জামান জয়, উপকারভোগী মোসাম্মৎ পলাশী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রান্তজনের প্রজেক্ট ফ্যাসিলেটর আমিনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন পরিবেশ সংগঠক নজরুল ইসলাম।
গ্রামীণ জনপদের মানুষের সমন্বিত উদ্যোগে সমবায় সমিতির মাধ্যমে নিজেদের অর্থায়নে সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য কীভাবে অর্জন করা যায়, তা নিয়ে মতবিনিময় সভায় আলোচকরা আলোচনা করেন। এর পরিবেশগত সুফল নিয়েও আলোচনা করা হয়। কোপ ইনিশিয়েটিভ, প্রান্তজন ও ক্লিন যৌথভাবে এটির বাস্তবায়ন করছে বলে জানা গেছে। জীবাষ্ম জ্বালানির ব্যবহার রোধে সৌরবিদ্যুয়াতনের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা গড়তেও এমন উদ্যোগ কাজে আসবে বলে আলোচকরা মতামত ব্যক্ত করেন।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স