জাতীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ফেন্সি আইটেম ক্যাটাগরিতে তিনি রৌপ্য পদক অর্জন করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
জাহাঙ্গীর হোসেন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী এবং ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’-এর উদ্যোক্তা।
শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে তাঁর খামারে বিভিন্ন বিদেশি জাতের মুরগি, ময়ূর, বিদেশি হাঁসসহ নানা প্রজাতির পাখি রয়েছে।
জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি অর্জন করায় আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেন। তাঁর এ সাফল্যে গর্বিত এলাকাবাসীও তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে