ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বাঘাইছড়িতে বেশি দামে এলপিজি বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৫:৫৯:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৫:৫৯:৩৯ অপরাহ্ন
​বাঘাইছড়িতে বেশি দামে এলপিজি বিক্রি, ৯ ব্যবসায়ীকে জরিমানা ​ছবি: সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এলপিজি সিলিন্ডারের বিক্রয়মূল্য এবং ক্রয়-বিক্রয়সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৯ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ