ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:৪১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:৪১:৪৯ অপরাহ্ন
​ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২ ​ফাইল ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন ভর্তি হওয়া ১ হাজার ১৫২ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৪৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১০৯ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ৮৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ