ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:৪০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:৪০:২৯ অপরাহ্ন
বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মনোনীত করেছে সরকার। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তামান্না তাসনীম। 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে মনোনয়ন দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে তার নাম ও পদবির পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা ওই প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবগতির জন্য পাঠানো হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ