ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১১:১৫:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১১:১৫:২১ পূর্বাহ্ন
স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ফাইল ছবি
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।

সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন সরকারপ্রধান। সফরকালে তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। 

বিশেষ এ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। 

মহড়া ও প্রদর্শনী পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ