ডিপিডিসির নির্বাহী পরিচালক ছাদেকুর রহমানকে বদলি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২২-১১-২০২৬ ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২২-১১-২০২৬ ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন
ফাইল ছবি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-এর নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. ছাদেকুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব জেতী পু বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাদেকুর রহমানকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৪ নভেম্বর অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন তিনি।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স