ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২১-১১-২০২৬ ১২:০২:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২১-১১-২০২৬ ১২:০২:০৯ অপরাহ্ন
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প ফাইল ছবি
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে। তাদের অগ্রগতির গতি অনেক বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে হাজার হাজার পরমাণু অস্ত্র থাকলেও চীনের অস্ত্রভান্ডার দ্রুত বড় হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিন নেতা পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানো এবং অস্ত্রের বিস্তার ঠেকাতে আলোচনায় বসার বিষয়ে একমত হন। তারা বলেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।

বৈঠকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। এ ছাড়া তিন দেশের নেতাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো বলেও দাবি করেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ