ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৬:৪০:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৬:৪০:২৪ অপরাহ্ন
​বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র ​ফাইল ছবি
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলোর বর্তমান কার্যক্রম আগামী ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কেন্দ্রগুলো পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’-এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

গত ১৭ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে প্রতিষ্ঠানটির অধীনে কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো ওই তারিখের পর বর্তমান ঠিকানায় আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না।

এ কারণে ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন জমা না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।

পাশাপাশি নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ