ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলায় যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:৫৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৫৬:৪১ অপরাহ্ন
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলায় যান চলাচল শুরু ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের চার জেলার সঙ্গে ঢাকার যান চলাচল আবার শুরু হয়েছে। প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মহাসড়কে ফেলে রাখা গাছ সরানোর পর আজ সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।

গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ হোসেন রিন্টু সমকালকে বলেন, গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে দক্ষিণের চার জেলার বাস চলাচল শুরু হয়েছে। জেলার অভ্যন্তরীণ ছয়টি রুটেও বাস চলাচল করছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ