ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগের আকিব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:১৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:১৪:০৭ অপরাহ্ন
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগের আকিব গ্রেপ্তার ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে ফেনীতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাজ্জাদ আকিব কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঘোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ আকিব এজাহারভুক্ত আসামি।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, সাজ্জাদ আকিবের বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ