ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:০১:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:৪১:১৯ অপরাহ্ন
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ ফাইল ছবি
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার প্রধান ফটকে পলিথিন পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়। যদিও পরে সেই আগুন নেভানো হয়।

জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাসাটিতে বর্তমানে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে এলে তিনি নিজেও এই বাসায় অবস্থান করেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ