ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শি ও পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:১৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৩৩:১৭ অপরাহ্ন
শি ও পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প ​ছবি: সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে চীন ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৈঠক শেষে ট্রাম্পকে তার বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে উঠতে দেখা গেছে। অন্যদিকে, বৈঠকস্থল ছেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, শেনজেনে অনুষ্ঠিত বৈঠকটি প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। বৈঠক শেষে তিন নেতা সংবাদমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি।

বৈঠক শেষে পুতিনকে তার গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে দেখা যায় শি জিনপিংকে। এ সময়ের ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর কিছুক্ষণ আগেই শেনজেনের বৈঠকস্থল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়িবহরও বেরিয়ে যায়।

এর আগে ট্রাম্প, শি ও পুতিনের এই নজিরবিহীন বৈঠককে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছিল। বৈঠকে ইরান যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, আন্তর্জাতিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু আলোচনায় আসার কথা ছিল।

তবে বৈঠক শেষে তিন নেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় আলোচনার সুনির্দিষ্ট ফলাফল এখনো প্রকাশ্যে আসেনি।

সূত্র: বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

ট্রাম্প-পুতিনকে সতর্ক করলেন শি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ