ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০২:০৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০২:০৯:১৪ অপরাহ্ন
​পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহরে পুলিশ লাইনসের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের পর প্রধান আসামি রুবেলকে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।

রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকায়। তিনি বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় ভাড়া বাসায় থাকেন।

একইদিন বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনে এ ঘটনা ঘটে। 

সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সিএমপির হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরোনো পিকআপ ভ্যান নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিলেন। গাড়িটিতে একজন এসআইসহ ৭ জন পুলিশ সদস্য ছিলেন। টিমের পুলিশ সদস্যরা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রেখে সামনের হোটেলে ভাত খেতে গিয়েছিলেন। পরে এসে দেখেন আস্ত পুলিশের গাড়িটি উধাও। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা থানার ওসিকে জানানো হয়। পরে সিএমপির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর শুরু হয় গাড়িটি উদ্ধারে একাধিক টিম। পাশাপাশি পুলিশ একাধিক টিম ঘটনাস্থলের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ