বরিশাল আদালতের বিচারক নিখোঁজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-১১-২০২৬ ০৭:১৩:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-১১-২০২৬ ০৭:১৩:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বরিশাল আদালতের বিচারক শেখ ফারহান নাদিম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে আদালতের কর্মকর্তাসহ বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের ওসি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।
আদালতের একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবারও আদালতের বিচারকার্যে অংশ নিয়েছেন সহকারী জেলা জজ শেখ ফারহান নাদিম এবং বিকেলে তিনি একটি রিকশাযোগে কোথাও রওনা হয়ে গেছেন। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ আছে। গতকাল রাত থেকেই তার সন্ধানে নেমেছে স্বজনসহ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, পুলিশের একাধিক টিম বিচারককে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তার মুঠোফোন বন্ধ থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স