ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বর্ধিত ও অব্যবহৃত কোটায় হজ নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৪:৪৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৪:৪৩:০৯ অপরাহ্ন
​বর্ধিত ও অব্যবহৃত কোটায় হজ নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর ​ছবি: সংগৃহীত
বাংলাদেশের হজযাত্রীদের জন্য ২০২৭ সালের হজের কোটা বাড়িয়েছে সৌদি আরব। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কোটা বৃদ্ধি করেছে।

বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজে যেতে আগ্রহীদের নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে। গত ১৬ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানান।

তিনি জানান, বর্ধিত কোটা ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর ২০২৬ সালের মধ্যে সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব গণমাধ্যমে স্ক্রল আকারে প্রচারের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ