ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৩:৪১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৩:৪১:০৪ অপরাহ্ন
​জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ​ছবি: সংগৃহীত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী গরিমা গার্গ। বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামীর একটি পুরনো ছবি প্রকাশ করে তার জন্য শান্তি ও সুখ কামনা করেন তিনি।

ছবির সঙ্গে গরিমা লেখেন, ‘শুভ জন্মদিন, গোল্ডি। ঈশ্বরের কাছে সব সময় তোমার সুখ ও শান্তি কামনা করেছি। তিনি যেন তোমাকে ভালো রাখেন এবং নিজের সন্তানের মতো আগলে রাখেন।’

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ৫২ বছর বয়সে মারা যান জুবিন গার্গ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল আসামসহ ভারতের সংগীতাঙ্গনে।

স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গরিমা বলেছিলেন, মানুষের ভালোবাসার মধ্যেই তিনি জুবিনকে খুঁজে পান। তার স্মরণে বিভিন্ন ধর্ম ও পটভূমির মানুষ একত্রিত হওয়াকে জুবিনের আদর্শের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

গরিমার ভাষ্য, জুবিনের স্বপ্ন ছিল সুন্দর এক আসাম গড়ে তোলা, যেখানে মানুষে মানুষে বিভেদ থাকবে না। তার স্মরণে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ সেই স্বপ্নেরই ছোট্ট প্রতিফলন।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ