ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১২:৪৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১২:৪৩:০৫ অপরাহ্ন
​সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে ​ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এদিন সকাল ৯টা ৪০ মিনিটের আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়াসেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিন, বারিধারা ফায়ার স্টেশনের দুটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটিসহ মোট আটটি ইউনিট গিয়ে কাজ করে। বেলা ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ