ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফের সদস্য আটক করল বিজিবি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫৪:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫৪:১৪ অপরাহ্ন
​বিছনাকান্দিতে অস্ত্রসহ বিএসএফের সদস্য আটক করল বিজিবি ​ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয় এবং বর্তমানে তিনি বিজিবি হেফাজতে রয়েছেন।

​সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম ও সুনির্দিষ্ট পদবি জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় ও বাংলাদেশে প্রবেশের কারণ জানার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।

​বিজিবি সূত্র জানিয়েছে, ঘটনার সময় বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি নিয়মিত টহল দল দায়িত্ব পালন করছিল। ওই সময় বাংলাদেশ সীমানার প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করা অবস্থায় ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

​লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, আটক বিএসএফ সদস্যকে বর্তমানে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে এবং তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে সুরক্ষিত অবস্থায় রয়েছে।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ