মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, উদ্যাপনে বিশেষ বার্তা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ০৩:৩৬:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ০৪:৩৮:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দিনের শুরুতে সেঞ্চুরি থেকে ৮ রান দূরে ছিলেন লিটন দাস। অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনকে পুল করে চার মেরে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
সেঞ্চুরির পর লিটনের উদ্যাপনেও ছিল বিশেষ চমক। ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার পাশাপাশি পকেট থেকে বের করেন একটি কাগজ। সেখানে মেয়ের উদ্দেশে লেখা, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
এর আগে প্রথম দিন শেষে ১৩৮ বলে ১২টি চারে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় দিনের খেলা শুরু করেন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে। ক্যারিয়ারের ৬৪তম টেস্ট খেলতে নেমেছেন এই অলরাউন্ডার।
প্রথম দিন ৮৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা নিয়েছিলেন পাঁচ উইকেট, মার্কো ইয়ানসেন একটি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স