ভিসা আবেদনে সঠিক তথ্য দেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-১১-২০২৬ ১২:৫৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-১১-২০২৬ ১২:৫৬:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সব তথ্য নির্ভুল ও সত্যভাবে দেওয়ার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারের তারিখ নিজে নির্ধারণ করা অথবা পরিবারের বিশ্বস্ত সদস্য কিংবা বন্ধুর সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে দেওয়া প্রতিটি তথ্যের যথার্থতা ও সত্যতা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। এ কারণে অন্যের ওপর নির্ভর না করে নিজেই আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তৃতীয় পক্ষের সেবা ব্যবহার এবং এ জন্য অতিরিক্ত অর্থ খরচ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স