ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০১:২০:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০১:২০:৪১ অপরাহ্ন
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ছবি : সংগৃহীত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে নগরীতে বণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিতে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়। 

এসময় বর্ণিল সাজে ঢাক ঢোল বাজিয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।

তিনি জানান, শত বছরের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ গৌরবের দিন। দুই দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ যেন এক মিলন মেলা। দীর্ঘদিন পর সহপাঠিদের সাথে দেখা হয়ে আনন্দিত তারা।

র‌্যালিতে আসা সাবেক শিক্ষার্থীরা তাদের আবেগ অনুভূতির ও স্মৃতি তুলে ধরেন। দুই দিনব্যাপী আয়োজনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ