ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:২৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:২৪:৪২ অপরাহ্ন
মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি করে হত্যা ফাইল ছবি
খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। 

শেখ জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। তিনি পেশায় ইট-বালুর ব্যবসায়ী এবং ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ