ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:৫৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:৫৮:৩৪ অপরাহ্ন
​এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ​ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে এলপি গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ-এর তত্ত্বাবধানে উপজেলার চান্দাইকোনা, ভুঁইয়াগাতী ও নিমগাছী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি সদস্য ও স্থানীয় পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযানে মেসার্স ছোয়া স্টোরের বিরুদ্ধে নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায়, অবৈধভাবে সিলিন্ডার মজুত এবং বিস্ফোরক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানটিতে পণ্যের মূল্যতালিকা ও ক্রয় রশিদ সংরক্ষিত ছিল না। এসব অনিয়মের দায়ে মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স নাফিউ অ্যান্ড সজীব ট্রেডার্সের মালিক ইয়াসিন আলীকে একই ধরনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ